দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের ত্রিমুখী সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি কাশিয়ানী উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া গোলচত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি পাশে থাকা দোলা পরিবহন ও আরেকটি লোকাল বাসে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে থাকা ভ্যানচালক শহিদুল ইসলাম গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালকসহ অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মুনতাসীর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যে আই